News update
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     
  • Dhaka Ranks 14th Among World's Most Polluted Cities on Sunday      |     

বাড়ল সয়াবিন তেলের দাম

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2024-04-16, 5:17pm




১০ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৩ টাকা এবং বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেল ৮৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া লিটারপ্রতি খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩২ টাকা।

নতুন এই দাম আজ (মঙ্গলবার) থেকে কার্যকর করা হবে।

এর আগে, এদিন সকালে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, সয়াবিন তেলের দাম কমবে না। আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই। ট্যারিফ কমিশনের মাধ্যমে একটি নতুন দাম বেঁধে দেওয়া হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।