News update
  • New Disasters Hit Rohingya Refugees in Bangladesh     |     
  • Presidential Election Set for August 20     |     
  • PM Urges Eco-Friendly Steps to Curb Riverbank Erosion     |     
  • Moheshkhali LNG Terminal Resumes Partial Operations     |     
  • Dhaka Condemns Hasina's Media Event in New Delhi     |     

বিজয়কে নিঃশর্ত সমর্থন দিলো ভিসিকে, সরকার গঠনে বাধা কি কাটল

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2026-05-09, 7:42pm

64563453-085be311c324d81ace12fe5697dc56c81778334173.jpg




তামিলনাড়ুতে সরকার গঠন ঘিরে চলমান রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকের প্রধান থালাপতি বিজয়কে নিঃশর্ত সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছে বিদুথালাই চিরুথাইগাল কাজাগম (ভিসিকে)। এর ফলে ব্যাপক নাটকীয়তার পর অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ ও টিভিকের প্রধান থালাপতি বিজয়।

শনিবার (৯ মে) সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিসিকে বিজয়ের টিভিকে-কে নিঃশর্ত সমর্থন দিয়েছে। এর মধ্য দিয়ে বিজয়ের সরকার গঠনের জন্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার ‘ম্যাজিক ফিগার’ অর্জন করলো।

তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন। বিজয়ের জোটে এর আগে ১১৬ জন বিধায়কের সমর্থন ছিল।বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় তার দলের বিধায়ক সংখ্যা এখন ১০৭। এর সঙ্গে বামপান্থি দল সিপিআই ও সিপিএমের ৪ জন এবং কংগ্রেসের ৫ জন বিধায়কের সমর্থন যুক্ত হয়ে জোটের শক্তি দাঁড়িয়েছিল ১১৬-তে। এখন ভিসিকের ২ জন বিধায়ক বিজয়কে সমর্থন দিলে সরকার গঠন করতে আর বাধা থাকার কথা নয়।

এর আগে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মাত্র দুইটি আসন পেলেও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আলোচনায় বিদুথালাই চিরুথাইগাল কাজাগমের (ভিসিকে) প্রধান থোল থিরুমাভালাভান। 

২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় ভিসিকে পেয়েছে মাত্র দুটি আসন, যা মোট আসনের এক শতাংশেরও কম। কিন্তু বর্তমান ঝুলন্ত পরিস্থিতিতে দলটির গুরুত্ব হঠাৎ করেই বেড়ে গেছে।

কারণ, একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া বিজয়ের তামিলাগা ভেত্রি কাজাগমের (টিভিকে) হাতে বর্তমানে রয়েছে ১১৬ জন বিধায়কের সমর্থন। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ জনের সমর্থন। ফলে ভিসিকের দুই বিধায়কের সমর্থন পেলেই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হবে। 

এর আগে টিভিকের নেতা বিজয় শুক্রবার (৮ মে) বিকেলে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে আবার বৈঠকে বসেন। টানা তিন দিনের মধ্যে এটা তাদের তৃতীয় বৈঠক হয়। বৈঠকের লক্ষ্য ছিল, তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে চলমান অচলাবস্থা কাটানো।

সাক্ষাৎ করে সরকার গঠনের আবেদন জানান বিজয়। তিনি দাবি করেন, তার পক্ষে ১১৮ জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে আরলেকারের কার্যালয়ের সূত্র জানিয়েছে, শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য অভিনেতা-রাজনীতিবিদ বনে যাওয়া বিজয়কে আমন্ত্রণ জানানো হয়নি।