News update
  • Dhaka Ranks 6th Among World's Most Polluted Cities on Wednesday      |     
  • RMG Workers' Minimum Wage Raised 36% to Tk 17,000     |     
  • Decades of gains against AIDS could unravel as HIV funding dries up     |     
  • Five women killed every hour by partners or family members     |     
  • Five Auto-Rickshaw Passengers Killed in Cox’s Bazar Crash     |     

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

গ্রীণওয়াচ ডেস্ক জনসম্পদ 2026-11-25, 11:36am

gaajiipur_1-b513abeefdb28340d05a5cd7dc428fb81795584984.jpg




গার্মেন্টস খাতে সরকার ঘোষিত ন্যূনতম বেতন কাঠামো প্রত্যাখ্যান করে গাজীপুর শিল্পাঞ্চলের কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শিল্পাঞ্চলের অধিকাংশ এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে জয়দেবপুর চৌরাস্তা, ভোগরা বাইপাস এবং টঙ্গীর গাজীপুরা এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা সরকার ঘোষিত বেতন কাঠামোর প্রস্তাব প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর চৌরাস্তা থেকে ভোগরা বাইপাস পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

অন্যদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশপাশের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও কালিয়াকৈর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার আমজাদ হোসেন বলেন, কয়েকটি স্থানের বিক্ষিপ্ত ঘটনা ছাড়া পুরো শিল্পাঞ্চলের সার্বিক পরিবেশ স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রেখেছেন।