News update
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     
  • Bangladesh, EU Push for FTA, Investment Pact Talks     |     
  • Over 1.14cr workers sent to Middle East in 22 years     |     
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     

বেতন কমিশন থেকে হঠাৎ মাকছুদুর রহমানের পদত্যাগ

গ্রীণওয়াচ ডেস্ক জনসম্পদ 2026-01-15, 3:34pm

tryrtyry-8f7e1695159b4d94e1847218c5ad3a221768469690.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার জাতীয় বেতন কমিশনের খণ্ডকালীন সদস্য পদ থেকে হঠাৎ পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি জানান। 

মাকছুদুর রহমান বলেন, বেতন কমিশনের চেয়ারম্যানের লিখিত নির্দেশনায় দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নে চার সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটি  কমিশনে মোট ৩৩টি প্রস্তাবনা দেয়। কিন্তু কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে সেসব প্রস্তাবনা প্রতিফলন না থাকায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

এ সময় উচ্চ শিক্ষার মান উন্নয়নে উপ-কমিটির প্রস্তাবনাগুলো আমলে নিতে সরকার ও কমিশনের প্রতি আহ্বান জানান এই অধ্যাপক।