News update
  • Biman Suspends Flights to Six Middle East Cities Over Tensions     |     
  • Govt Announces 25pc Rail Fare Discount     |     
  • Middle East War Puts Bangladesh Jobs at Risk     |     
  • Starmer criticises Trump, defends UK position not to allow use of its bases     |     
  • Iran War: Nuke watchdog urges restraint amid ongoing strikes     |     

২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2025-11-07, 8:45am

erwreweqwe-50b3066ed6fa88465d6f7b289e2e22e11762483532.jpg




ঢাকা ও গাজীপুরের বেশ কিছু এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ (শুক্রবার) টানা ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

 বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস জানিয়েছে, পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত মোট ২২ ঘণ্টা ঢাকা ও গাজীপুরের নির্দিষ্ট কয়েকটি এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো কড্ডা, কোনাবাড়ী, জরুন, সুরাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া, জিরাবো ও তৎসংলগ্ন অন্যান্য এলাকা।

সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।আরটিভি/