News update
  • Bus plunges into Padma from pontoon at Daulatdia     |     
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     
  • Masud Khan Appointed New BSEC Chairman in Shake-up     |     
  • Verdict in Ramisa rape-murder case on June 7      |     

এলপিজির নতুন দাম নির্ধারণ

গ্রীণওয়াচ ডেস্ক জ্বালানী 2024-08-04, 3:36pm




ভোক্তা পর্যায়ে চলতি আগস্ট মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

রোববার (৫ আগস্ট) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। যা সন্ধ্যায় কর্যকর হবে।

এর আগে গত ২ জুলাই ভোক্তা পর্যায়ে জুন মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম এপ্রিল মাসের তুলনায় ৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়। তবে জুলাই ও মে মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা ও ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। আরটিভি নিউজ।