News update
  • PM Hands Appointment Letters to 74 July Victims’ Families     |     
  • Special Unit Formed to Recover Illegal Arms, Tk 2 Lakh Reward     |     
  • Eliminate Wastes: Make Life Sustainable     |     
  • Pay Scale Push Sans Funding Plan Alarms Economists     |     
  • Early 2026 Spike In Migrant Deaths At Sea Is Alarming     |     

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড

গ্রীণওয়াচ ডেস্ক জ্বালানী 2024-10-06, 11:38am




মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সেই প্রভাব পড়েছে জ্বালানি তেলের ওপর। এক সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৯ শতাংশ বেড়েছে। শুধুমাত্র গত বৃহস্পতিবারই বেড়েছে ৫ শতাংশ।

ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা, সেই সঙ্গে ইরানের তেল খনিগুলোতে ইসরায়েলের হামলার হুমকি বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির জন্য দায়ী বলে জানিয়েছেন বিশ্লেষণকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

তারা বলছেন, ইসরায়েল ইরানের তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে, তবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ৩ থেকে ৫ ডলার পর্যন্ত বাড়বে। কারণ, জ্বালানি তেল উত্তোলন ও রপ্তানিকারক দেশগুলোর জোটের (ওপেক প্লাস) সদস্যরাষ্ট্র ইরান বিশ্ববাজারে দৈনিক ৩২ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাঠায়, যা শতকরা হিসেবে বাজারের মোট তেলের ৩ শতাংশ।

এক বিবৃতিতে ওপেক প্লাস বলেছে, ইসরায়েল যদি সত্যিই ইরানের তেল ক্ষেত্রেগুলোতে হামলা করে, তাহলে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক বাজারে ইরানি তেলের চালান আসা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে কিছু দিন এই ঘাটতি পূরণ করতে পারলেও সদস্যরাষ্ট্রগুলোর পক্ষে দীর্ঘমেয়াদে তা সম্ভব হবে না। আরটিভি