News update
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     

যুক্তরাষ্ট্র থেকে ৭৫২ কোটি টাকার এলএনজি কিনবে সরকার

গ্রীণওয়াচ ডেস্ক জ্বালানী 2025-01-07, 7:36pm

adafa-af16984c3195fbd738578f47905e99ec1736256967.jpg




দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৭৫২ কোটি ৫০ লাখ টাকা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই এলএনজি আমদানির প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো (৩০-৩১ জানুয়ারি ২০২৫ সময়ের জন্য ৫ম) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার।

এই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের মেসার্স এক্সেলেরেট এনার্জি থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৭৫২ কোটি ৫০ লাখ ২৪ হাজার ৪১৬ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ)। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৫.৬৯০০ মার্কিন ডলার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রস্তাবের প্রেক্ষিতে এ অনুমোদন দেয়া হয়েছে।