News update
  • Umrah pilgrim from Cumilla killed in Riyadh airport attack     |     
  • Senior Secy to represent Dhaka at 1st BIMSTEC HMs’ meet in Delhi     |     
  • Rooppur Nuclear Power Plant achieves nuclear criticality     |     
  • PM Orders Proper Use of Public Money for National Interest     |     
  • PM Seeks Marubeni Investment in AI Data Centre, KAFCO     |     

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2026-07-03, 2:15pm

accident-8876489ce00d6d9fdf61ed1c773f047e1783066540.jpg




পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের সীমান্তবর্তী এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

আজ শুক্রবার (৩ জুলাই) সকালে বেলুচিস্তানের শেরানি জেলার দানা সার এলাকা অতিক্রম করে বাসটি খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর ডনের। 

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা শাহিদ রিন্দ এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরানি জেলার ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার জানান, বাসটি কোয়েটা থেকে পেশাওয়ারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। শুরুতে বাসে ৩৬ জন যাত্রী ছিলেন। তবে পথে বিকল হয়ে পড়া আরেকটি বাসের যাত্রীরাও এতে ওঠেন, ফলে যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয় এবং নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয় বলে জানিয়েছেন শাহিদ রিন্দ।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্গম পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে যায়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে।