News update
  • Dhaka ranks 6th globally in air pollution on Tuesday     |     
  • Netanyahu Secretly Visits UAE Amid Rising Regional Tensions     |     
  • Ambassadors meet as West Bank tensions rise, Gaza plan stalls     |     
  • VAT Returns to Be Filed Every Tax Period Again     |     
  • No journalist to be victimised under Cyber Security law: Salahuddin     |     

কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার

দূর্ঘটনা 2026-09-08, 6:35pm

lightning-strike-c855149535f3479bc5413583b2664ddd1788886472.jpg

Lightning strike



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ। মঙ্গলবার দুপুরে পায়রা বন্দরের ১ নম্বর জেটির পূর্ব পাশে লাল বয়া সংলগ্ন রাবনাবাদ নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জেলে বাদল বাউফল উপজেলার কালাইয়া এলাকার মো. অহিদ সরদারের ছেলে।

পায়রা বন্দর নৌ পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে রাবনাবাদ নদীতে মাছ ধরতে জাল ফেলেন জেলে বাদল সরদার। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে পায়রা বন্দর নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 

পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) নয়ন কারকুন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে নদী থেকে ওই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। - গোফরান পলাশ