News update
  • Yunus Urges Voters to Shape a ‘New Bangladesh’     |     
  • Bangladesh Polls: Campaign Ends as Voters Weigh Pledges     |     
  • Bangladesh Heads to First Gen Z-Driven Competitive Poll     |     
  • EC Lifts Mobile Phone Ban, Bars Photos Inside Booths     |     
  • Youth participation vital to BD’s democratic future: C’wealth Group     |     

কলাপাড়ায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

দূর্ঘটনা 2023-01-14, 10:45pm

fire-dae805f34a2cbf23490b8894133aa4f01673714704.jpg

Fire - representational image



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে পুড়ে মোসা. জান্নাতী (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১ টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রামের মো. শহিদুল ইসলাম হাওলাদরের মেয়ে।

টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান সুজন মোল্লা জানান, ৭ জানুয়ারী (শুক্রবার) দুপুর ২ টার দিকে নিজেদের বাসার চুলার আগুন থেকে তার পরিধেয় পোশাকে আগুন লেগে যায়। তাৎক্ষনিক আগুন সারা শরীরে ছড়িয়ে পড়ে। শিশুটির ডাক-চিৎকারে প্রতিবেশী লোকজন এসে আগুন নিভিয়ে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরবর্তীতে তাকে বরিশাল মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করে। এরপর সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করার পর দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। - গোফরান পলাশ