News update
  • Bangladesh Unaware of Hasina’s Status in India: Chief Prosecutor     |     
  • Rooppur to Supply 300MW to National Grid in September     |     
  • Iran Announces $30,000 Reward for Capturing US Troops     |     
  • China Scientists to Visit Iran to Explore Rare Earths     |     
  • DSCC to reduce trade licence renewal fees if NBR charges cut: Salam     |     

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2025-03-12, 6:37am

img_20250312_063446-62b1a69ec0eaa7ad51a519945f3106a91741739824.jpg




রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুনের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বলেন, মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের খবরে ৩টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর ঘটনাস্থলে আরও বেশ কয়েকটি ইউনিটসহ বর্তমানে মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।