News update
  • Militant Attacks Kill 33 in Balochistan; 92 Assailants Dead     |     
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     

কুয়াকাটায় অতিরিক্ত মদ্যপানে এক পর্যটকের মৃত্যু

দূর্ঘটনা 2025-06-29, 11:59pm

dead-body-0eb37057444ee8c22523bc90e3c7df2d1751219949.jpg

Dead body.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় অতিরিক্ত মদ্যপানে সাজিদুল ইসলাম (১৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত শাজিদুল  নেত্রকোনা জেলার বাসিন্দা। সে ঢাকায় একটি খাবার হোটেলে বয় হিসেবে কর্মরত ছিল। রবিবার (২৯) সকাল ৯ টার দিকে অসুস্থ অবস্থায় তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ সূত্রে জানা যায়, নিহত শাজিদিল শনিবার সকালে বন্ধু হাবিবের সাথে কুয়াকাটায় বেড়াতে এসে স্কাইভিউ নামের একটি আবাসিক হোটেলে ওঠে। পরের দিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে হোটেলে রাত্রি যাপন করে। রাতে সাথে থাকা বন্ধুর অগোচরে মদ্যপান করে শাজিদুল। পরে অসুস্থ হয়ে পড়লে বন্ধুর সহযোগিতায় সকাল ৯ টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে কলাপাড়া উপজেলা হাসপাতালে রেফার করেন।

কিন্তু তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না গিয়ে পূনরায় হোটেলে অবস্থান করেন। পরে ১১ টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় পুন:রায় কুয়াকাটা হাসাপাতালে নিয়ে আসলে কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ তাকে মৃত ঘোষণা করেন। 

এর আগে গত শনিবার শাজিদুল ও হাবিব নামের দুই বন্ধু কুয়াকাটায় ঘুরতে আসেন। এবং আবাসিক হোটেল স্কাইভিউ'র ৪০৮ নম্বরের কক্ষটি ভাড়া নেন।

নিহতের সাথে থাকা বন্ধু হাবিব জানান,  রবিবার কুয়াকাটার বিভিন্ন জায়গায় ঘুরে রাতে হোটেলে এসে শাজিদুল তার অজান্তে মদ্যপান করে। সোমবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শাজিদুলকে মৃত ঘোষণা করেন। 

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ হোসেন বলেন, সকালে মদ্যপানে গুরুতর অসুস্থ অবস্থায় শাজিদুল ইসলাম নামের এক পর্যটক হাসপাতালে আসেন। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, পর্যটকের মৃত্যুর ঘটনায় হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। - গোফরান পলাশ