News update
  • Israel’s Ethnic Cleansing of West Bank Bedouin & Herding Communities     |     
  • BB appoints observer to Islami Bank to restore discipline     |     
  • 24 injured as Uttara University bus overturns in Gazipur     |     
  • Tk 9.38 lakh crore national budget to be unveiled Thursday     |     
  • Bangladesh Economy Tops $500bn for First Time     |     

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2026-05-17, 8:16pm

erteryytrtytr-b64600a12a275d5bce4aa81b6ab00b1e1779027362.jpg




আনুষ্ঠানিকভাবে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।

গালফ নিউজ জানিয়েছে, মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে সোমবার (১৮ মে) হলো জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে (বুধবার) দেশটিতে ঈদুল আজহা পালিত হবে। 

ইন্দোনেশিয়া ঘোষণা করেছে, ২০২৬ সালের ১৮ মে, সোমবার হলো জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে, বুধবার হবে ঈদুল আজহা।

এদিকে, বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি সভায় বসবে। 

রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সভায় সভাপতিত্ব করবেন।

জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্‌যাপন হয়। এ ঈদে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করা হয়।

বাংলাদেশের আকাশে কোথাও সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। সূত্র: গালফ নিউজ