Kashphul Quran Academy guardians' meeting held in Kalapara
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় কাশফুল কুরআন মডেল একাডেমী'র ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকালে পৌর শহরের নাচনাপাড়া এলাকায় কাশফুল কুরআন মডেল একাডেমী'র অডিটরিয়ামে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তারেকুজ্জামান তারেক।
কাশফুল কুরআন মডেল একাডেমী'র চেয়ারম্যান মাওলানা আসাদুজ্জামান ইউসুফ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া সাংবাদিক ফোরামের সহ সভাপতি এডভোকেট জেড এম কাওছার, কাশফুল কুরআন মডেল একাডেমী'র ব্যবস্থাপক এইচ এম মিলন মাহমুদ, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মাহবুব সালেহী প্রমূখ।
এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক এস এম আল আমিন। - গোফরান পলাশ