News update
  • India’s young return to streets as anger against EC and Modi grows     |     
  • Dhaka’s air quality 4th worst in the world this morning     |     
  • Delhi on High Alert Ahead of CJP Protest With 20,000 Personnel     |     
  • 7.7-Magnitude Earthquake Strikes Panama, Damages Buildings     |     
  • Global food prices rise amid weather strain, trade disruptions     |     

রমজান মাসে একবারের বেশি ওমরাহ করা যাবে না

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2023-03-27, 7:19am

resize-350x230x0x0-image-217364-1679863962-f4f013e4e42f292bbba5ef7f8f9395461679879954.jpg




পবিত্র রমজান মাসে কেউ একবারের বেশি ওমরাহ পালন করতে পারবে না বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

রোববার (২৬ মার্চ) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, যারা হজ করতে চান তাদের নুসুক অ্যাপ থেকে অনুমোদন নিতে হবে। নির্ধারিত সময়কে গুরুত্ব দিতে হবে। তবে ওমরার তারিখ পরিবর্তনের কোনো অপশন নেই। তাই অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডিলিট করে নতুন করে অনুমোদন নেওয়া যাবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, অ্যাপয়েন্টমেন্টগুলো পর্যায়ক্রমে আপডেট করা হয়। কেউ যদি কাঙ্ক্ষিত আসন খালি না পান তাহলে পরবর্তী তারিখের জন্য অনুসন্ধান করতে পারবেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।