News update
  • Woman killed, 4 of her family missing in Meghna boat capsize     |     
  • State can never be strong keeping citizens powerless: PM at UNGA     |     
  • Trump welcomes Xi in Washington as US-China trade truce extended     |     
  • Prevention at heart of govt’s healthcare reform: PM     |     
  • Death toll rises to 11 following typhoon-induced downpours in Japan     |     

সৌদি পৌঁছেছেন ৩৩ হাজার ৭৩৫ হজযাত্রী

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2023-05-30, 11:09am

resize-350x230x0x0-image-225450-1685414415-c0c22e475c62e4115e04789a3813d0751685423364.jpg




চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত ৩৩ হাজার ৭৩৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

মঙ্গলবার (৩০ মে) রাত ২টা পর্যন্ত হজ পোর্টাল থেকে পাওয়া তথ্য জানা গেছে।

সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৩৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৮ হাজার ৩৩৭ জন।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।

এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।


উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহাজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।