News update
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     

গোটা জাতি খালেদা জিয়াকে আন্তরিক দোয়ায় স্মরণ করছে: আজহারী

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2025-11-29, 3:48pm

ffba8429c2cdb51f9cdee4bdf7faea7ac2066bba9a24287b-1-409c9bdf8b50e24a6ce21937cfa93b491764409695.jpg




চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশপ্রেম ও অতুলনীয় ব‍্যক্তিত্বের কারণে প্রায় সবার কাছে বিশেষ সম্মানের ও শ্রদ্ধার আসন অলংকৃত করেছেন বলে মন্তব্য করেছেন ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে ড. মিজানুর রহমান আজহারী লিখেন, ‘নানা বিভক্তি ও বিভাজনের এ দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা একেবারেই নগণ্য। কিন্তু বেগম খালেদা জিয়া এ ক্ষেত্রে অনন্য। দেশপ্রেম ও অতুলনীয় ব‍্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে বিশেষ সম্মানের ও শ্রদ্ধার আসন অলংকৃত করেছেন।’

এ ইসলামি বক্তা বলেন, বর্তমানে তিনি অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে গোটা জাতি তাকে আন্তরিক দোয়ায় স্মরণ করছে। দলমত নির্বিশেষে অগণন মানুষের এমন দোয়া ও ভালোবাসা পাওয়া সত‍্যিই পরম সৌভাগ্যের।

ড. মিজানুর রহমান আজহারী বলেন, ‘আমি দেশের তরে সীমাহীন ত্যাগ স্বীকার করা ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এ মহিয়সী নারীর রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা তাকে দ্রুত আরোগ্য দান করুন।’