News update
  • India looks forward to engaging with new govt in Bangladesh     |     
  • No more running after doctors, services to reach doorsteps     |     
  • ‘Revolutionary’ shift in economy, stock market soon: Amir Khashru     |     
  • Stocks end week sharply lower as DSE, CSE indices tumble     |     
  • 'Not all collections in the road transport sector is extortion': Sk Rabiul     |     

ইফতারের দোয়া আরবি ও বাংলা উচ্চারণ, অর্থসহ

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2026-02-19, 5:38pm

ertewrwerew-06a3addd274b90973a0e0b87d0e8b8e01771501118.jpg




রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজানে মুমিনের জীবনের অন্যতম দুটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো ইফতার ও সেহরি।

ইসলামি বিধান অনুযায়ী, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বিলম্ব না করে দ্রুত ইফতার করা যেমন সুন্নত ও বরকতময় কাজ, তেমনি রাতের শেষ ভাগে সেহরি খাওয়াও রাসুলুল্লাহ (সা.)-এর একটি অন্যতম সুন্নত এবং কল্যাণের উৎস। এই বিশেষ সময়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট দোয়া ও আমলের গুরুত্ব অপরিসীম। 

ইফতারের আগে দোয়া:

ইফতারের আগে রোজাদারের দোয়া কবুল হয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৭৫২)

ইফতারের দোয়ার বাংলা উচ্চারণ: 

আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

ইফতারের দোয়া বাংলা অর্থ

হে আল্লাহ! আমি আপনার উদ্দেশে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি । আপনি আমার রোজা কবুল করুন।