News update
  • U.S. Special Envoy Sergio Gor Concludes BD visit: Resolve for stronger ties     |     
  • Civilian death toll climbs in Gaza, Lebanon and West Bank     |     
  • US Envoy Sergio Gor Meets PM Tarique Rahman in Dhaka     |     
  • Fifa Scraps World Cup Investment Plan After Member Backlash     |     
  • Dhaka Air Quality Remains Moderate, Ranks 18th Globally     |     

আলোচনায় বসতে আরও ৮ দলকে ইসির চিঠি

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2023-03-31, 6:49am

resize-350x230x0x0-image-217881-1680190543-2e739cd88f5cf2ab36f424426b3092ec1680223792.jpg




সংলাপ বর্জন করা আটটি নিবন্ধিত রাজনৈতিক দলকে আলোচনার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ মার্চ) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচনার জন্য ইসির চিঠি পাঠানো দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

গত বছরের জুলাই মাসে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছিল নির্বাচন কমিশন। সে সময় বিএনপিসহ ৯টি রাজনৈতিক দল সংলাপ বর্জন করেছিল।

গত ২৩ মার্চ বিএনপিকে সংলাপে আমন্ত্রণ জানিয়ে অনানুষ্ঠানিক চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। তবে দলটি ইতোমধ্যে জানিয়েছে তারা ইসির সঙ্গে আলোচনায় বসবে না। বৃহস্পতিবার আগের সংলাপ বর্জন করা বাকি ৮টি দলকে চিঠি পাঠানো হলো।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, আটটি রাজনৈতিক দলকে অনানুষ্ঠানিক আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বার্তাবাহকের মাধ্যমে দলগুলোকে চিঠি পাঠানো হয়েছে। এসব দলগুলো আগের সংলাপে (গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত) অংশ নেয়নি। তথ্য সূত্র আরটিভি নিউজ।