News update
  • Nearly 300 families perish in road crashes in 6 years 10 months: RSF     |     
  • Earth Gets a Tiny New Mini-Moon Until December     |     
  • What to expect at Climate Talks in Antalya     |     
  • Herzog Names Eisenkot to Form Israel’s Next Government     |     
  • Seven Bangladeshis killed, 6 injured in Saudi road accident     |     

কেন্দ্র ফাঁকা, বাইরে উৎসব

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2024-05-08, 4:00pm

oiueuuwuir-0417d31ee2c5cd8729a4d3a8606873ad1715162463.jpg




ষষ্ঠ উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের প্রথম ধা‌পে টাঙ্গাইলে দুটি উপ‌জেলায় ভোটগ্রহণ শুরু হ‌য়ে‌ছে। মৃদু বৃ‌ষ্টি নামার পরও নারী ও পুরুষ ভোটাররা কেন্দ্রে আস‌ছেন ভোট‌ দি‌তে। ত‌বে অধিকাংশ কে‌ন্দ্রেই ভোটার উপ‌স্থি‌তি কম দেখা গে‌ছে। ভোট নি‌য়ে এখন পর্যন্ত কোনো অ‌ভি‌যোগ নেই প্রার্থী ও ভোটার‌দের।

এ দি‌কে কে‌ন্দ্রে তেমন ভোটার উপ‌স্থি‌তি না থাক‌লেও কে‌ন্দ্রের বাইরে উৎসব চলছে। কে‌ন্দ্রের বাইরে যেখান থে‌কে ভোটার‌দের ভোটার নম্বর (ভোটার স্লিপ) দেওয়া হয় সেখা‌নে ভিড় লক্ষ‌্য করা গে‌ছে।

নির্বাচন অবাধ সুষ্ঠু ও নির‌পেক্ষ কর‌তে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ‌্যক আইনশৃঙ্খলা বাহিনী নি‌য়োগ করা হ‌য়ে‌ছে। এ ছাড়া প্রত্যেক ইউনিয়‌নে একজন ক‌রে নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট নি‌য়োগ ক‌রা হ‌য়ে‌ছে। একই সঙ্গে এক‌টি উপ‌জেলায় দুজন‌কে জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট নি‌য়োগ করা হ‌য়েছে।

মধুপুর উপ‌জেলার গাংগাইর আহম্মদ আলী মে‌মো‌রিয়াল উচ্চ বিদ‌্যালয়, মির্জাবাড়ীর ব্রাক্ষ্মণবাড়ী সরকা‌রি প্রাথ‌মিক‌ বিদ‌্যালয়, পালবা‌ড়ি সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়সহ বি‌ভিন্ন কে‌ন্দ্রের বাইরে নির্বাচনী উৎসব দেখা গে‌ছে।

ব্রাক্ষ্মণবা‌ড়ি সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য় কেন্দ্রের বাইরে ভোটার‌দের স্লিপ দি‌চ্ছেন ম‌মিনুল ইসলাম। তিনি ব‌লেন, সকাল থে‌কেই ভোটাররা তা‌দের ভোটার স্লিপ নি‌তে আস‌ছেন। কে‌ন্দ্রের বাইরে প্রচুর মানুষ র‌য়ে‌ছে। দলীয় প্রতীক ছাড়াও এ নির্বাচ‌নে মানু‌ষের ম‌ধ্যে উৎসব র‌য়ে‌ছে।

ভোটাররা জানান, বিগত নির্বাচ‌নগু‌লোর চে‌য়ে এবার ভোট হ‌চ্ছে ভিন্নভা‌বে। ভোটাররা বাধাহীনভা‌বে ভোট দি‌তে পার‌ছেন পছ‌ন্দের প্রার্থী‌দের। ফ‌লে ভোট দি‌তে পে‌রে খু‌শি তারা।

ব্রাক্ষ্মণবাড়ী উচ্চ বিদ‌্যাল‌য় কে‌ন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শাহজাহান আলী ব‌লেন, বৃ‌ষ্টির কার‌ণে ভোটার উপ‌স্থি‌তি কম। তারপরও ভোটাররা কে‌ন্দ্রে আস‌ছেন ভোট দি‌তে। ত‌বে কে‌ন্দ্রের বাইরে মানু‌ষের ম‌ধ্যে নির্বাচনী উৎসব শুরু হ‌য়ে‌ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপ‌স্থি‌তিও বাড়‌বে ব‌লে আশা কর‌ছি।