News update
  • July Museum to Inspire Fight for Democracy: Speaker     |     
  • Trump Says Mideast Ceasefire Near Collapse     |     
  • Economy in ‘Painful’ Investment Phase, Says Khosru     |     
  • BB launches Tk 1,000cr green fund for rural, local industries     |     
  • Sirajganj farmers gear up for Eid with over 617,000 cattle     |     

আগামী নির্বাচন হবে ঐতিহাসিক নির্বাচন: সিইসি

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2025-12-15, 3:42pm

freewerwe-acaf08b56a85a70b70f475540ab1899b1765791768.jpg




আগামী নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইউথ ভোটার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাসির উদ্দিন বলেন, তরুণরা নিজেরা ভোট দেবেন, অন্যদের ভোটদানে উৎসাহ দেবেন। কারণ তরুণরা সাহসের প্রতীক, সৃষ্টির প্রতীক। 

তরুণদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ছাড়া দেশ গড়া সম্ভব নয়, আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ। আপনাদের নিয়েই হবে এবারের ভোট।

সিইসি বলেন, তরুণরা ৬৯, ৭০, ৭১, ৯০ ও ২৪ এ দেখিয়েছে। তরুণরা সাহস ও সৃষ্টির প্রতীক। তরুণদের সৃষ্টিশীলতা, জ্ঞানভিত্তিক ধারণা ও যে শক্তি আছে এটা ছাড়া দেশ গড়া সম্ভব নয়। 

তিনি বলেন, আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ নির্বাচন। 

সাংবাদিকদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই নির্বাচন হবে একটা ঐতিহাসিক নির্বাচন। কেন ঐতিহাসিক? পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটের আওতায় এনেছি আমরা, যা গত ৫৪ বছরে হয়নি। আবার যারা নির্বাচনের কাজের সঙ্গে জড়িত থাকতেন তারা ভোট দিতে পারতেন না, তারা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। 

তিনি বলেন, কারাবন্দি এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীরাও এবার ভোট দিতে পারবেন। এর সঙ্গে গণভোটেরও আয়োজন করতে হচ্ছে। আশা করি, যদি এর সঙ্গে তরুণরা থাকে, তাহলে আমরা আরও এগিয়ে যাবো। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল।

নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই জানিয়ে নাসির উদ্দিন বলেন, নির্বাচন হবে ইনশাল্লাহ। সবাইকে সঙ্গে নিয়েই নির্বাচন হবে। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন পর্যন্ত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতি রয়েছে। নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবেই হবে।

সিইসি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। এটি বাংলাদেশে নতুন নয়। নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। 

দেশের বর্তমান পরিস্থিতি ২০২৪ সালের চেয়ে অনেক ভালো বলেও মন্তব্য করেন তিনি। 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, তখন মানুষ ঘুমাতে পারতো না। এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারছে।