News update
  • Passenger ferry fire in Indonesia leaves 5 dead, dozens missing     |     
  • Sheikh Hasina To Make First Public Appearance     |     
  • Dhaka's Air Quality Remains Moderate     |     
  • Critical Minerals Boost Clean Energy; Must Fuel Peace, Dev Too     |     
  • Will Antalya COP31 Lead To $300 bn Adaptation Finance?     |     

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-01-23, 12:25am

terterter43-97b739e82fe6a40c3daafe5376eb343c1769106328.jpg




বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী এনামুল হক জানান, ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা জনসভাস্থলে যাওয়ার পথেই তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। এ সময় তার শরীরে তীব্র জ্বর অনুভূত হয় এবং তিনি বমি করতে শুরু করেন। পরিস্থিতির দ্রুত অবনতি দেখে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, ফজলুর রহমান জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তার শ্বাসযন্ত্রে সংক্রমণ শনাক্ত করেছেন। ভর্তির সময় তার শরীরে অক্সিজেনের মাত্রা বা অক্সিজেন স্যাচুরেশন ৯৩ শতাংশে নেমে এসেছিল। তবে, বর্তমানে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে তার স্যাচুরেশন ৯৯ থেকে ১০০ শতাংশের মধ্যে স্থিতিশীল রাখা হয়েছে।

তিনি বলেন, শঙ্কামুক্তের বিষয়টি এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং রিপোর্টের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।