News update
  • WB ready to support Bangladesh amid external economic shocks: Khosru     |     
  • PM, World Bank President Discuss Bangladesh’s Development     |     
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     

সহিংসতা ছেড়ে যুক্তিনির্ভর রাজনীতিতে নামুন: জামায়াত আমির

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-02-03, 8:00am

146597d963f7359b62af34e07433c64bf0e6907cfcc04bb8-e5976a89eb1ce85951160a0fe064d7ea1770084000.jpg




রাজনৈতিক প্রতিপক্ষকে সহিংসতা ও সংঘাতের পথ পরিহার করে জনকল্যাণমুখী ও যুক্তিনির্ভর রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষদের স্বাগত জানিয়ে লেখেন, ‘আসুন, আমরা দেশ ও মানুষের সেবায় কে বেশি শ্রেষ্ঠত্ব দেখাতে পারি, তা নিয়ে ভাবনার লড়াইয়ে অবতীর্ণ হই। আমরা নীতি ও কৌশল নিয়ে বিতর্ক করি, জনগণের কথা শুনি এবং বাংলাদেশের মানুষের জন্য সেরা নীতিগুলো প্রণয়ন করি।’

তিনি বলেন, জামায়াতে ইসলামী বর্তমানে সংলাপ এবং জনসম্পৃক্ততার মাধ্যমে রাজনীতির এক ভিন্ন পথ দেখাচ্ছে।

দেশের মানুষ যে সহিংসতা পছন্দ করে না, সেটি স্মরণ করিয়ে দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণ আগেও সহিংসতাকে প্রত্যাখ্যান করেছে, এখনও করছে এবং ভবিষ্যতেও করবে। এভাবেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।’