News update
  • Rohingya Crisis: Global Community Urges Long-Term Strategy     |     
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-02-04, 6:13am

981e5503cceccb49e2256be60a071901765795e8f26477dc-5bb76b25ee4bd6b15f01faee26a1706d1770163985.jpg




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন।

শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। নুরুজ্জামান বাদল জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন।

জামায়াতের ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট বিষয়টি নিশ্চিত করা হয়। এতে উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোক সন্তোপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীবৃন্দকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।