News update
  • Resignation of President Mohammed Shahabuddin for ill health     |     
  • Why President Shahabuddin resigned from office     |     
  • President Mohammed Shahabuddin Resigns     |     
  • Experts Call for Better Flood Forecasting, Urban Planning     |     
  • Fakhrul Urges Public to Ignore Resignation Rumours     |     

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2026-07-23, 5:46pm

img_20260723_174339-7560f1335674e84dc2d75c39446146951784807178.jpg




বন্যার কারণে স্থগিত চট্টগ্রামে এইচএসসি ও সমমান পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

ওইদিন থেকে রুটিন অনুযায়ী যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়মিত পরীক্ষার পর স্থগিত পরীক্ষাগুলো হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা বিজ্ঞান বিভাগে পদার্থ বিজ্ঞান পরীক্ষায় যারা দিতে পারেনি, তারাও নতুন করে পরীক্ষার সুযোগ পাবেন বলে জানিয়েছেন মন্ত্রী৷ এ কারণে বোর্ডে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বোর্ডে নিবন্ধন করতে বলা হয়েছে।