News update
  • Boishakhi storm destroys 5 houses, damages over 50 in Kalapara     |     
  • ‘Everyone is crushing me with love’: Dr. Shafiqur sparks laughter in JS     |     
  • Nor’wester lashes Khagrachhari; road links to Dhaka, Ctg cut off     |     
  • Bangladesh Begins Nuclear Power Era With Fuel Loading     |     
  • With Canal Digging Tarique Revives Zia's Legacy     |     

সাত কলেজের কোনটিতে কত আসন

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2022-07-19, 9:21pm




ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এ ভর্তি আবেদন প্রক্রিয়া ১৫ জুলাই শুরু হয়েছে, চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত ।

ঢাবি অধিভুক্ত সাত কলেজ হলো-

ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ বছর অধিভুক্ত সরকারি সাত কলেজে স্নাতকে মোট আসন সংখ্যা ২১ হাজর ৫১৩টি। যার মধ্যে- বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০টি, বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৭০৩টি। তথ্য সূত্র আরটিভি নিউজ।