News update
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     
  • New President visits Zia, Khaleda’s graves before Bangabhaban oath     |     
  • Five new faces set to take oath as cabinet members     |     

একাদশে ভর্তিতে কলেজ পায়নি ৪৫ হাজার শিক্ষার্থী

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2023-09-06, 8:39am

resize-350x230x0x0-image-238622-1693943912-1-d7b9431bc3043ddffef44ca447d1d7d51693967987.jpg




চলতি বছর একাদশ শ্রেণিতে (কলেজে) ভর্তির আবেদন করেছিলেন ১৩ লাখ ৭ হাজার শিক্ষার্থী। এরমধ্যে প্রথম ধাপে কলেজ পেয়েছেন ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন।তবে আবেদন করেও প্রথম ধাপে কোনো কলেজে পড়ার সুযোগ পাননি ৪৫ হাজার ১৮৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী। তবে তারা দ্বিতীয় ধাপে পুনরায় আবেদনের সুযোগ পাবেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করার পর এ তথ্য জানা গেছে।

আন্তঃশিক্ষাবোর্ডের তত্যানুযায়ী, প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ৭ থেকে ১০ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন। যারা প্রথম ধাপে কলেজে ভর্তির আবেদন করেননি বা আবেদন করেও কলেজ পাননি তারা দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করতে পারবেন।

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ ১২ থেকে ১৪ সেপ্টেম্বর এবং ফল প্রকাশ ১৬ সেপ্টেম্বর। প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ ১৬ সেপ্টেম্বর।

১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা। আর তৃতীয় পর্যায়ের আবেদন ২০ ও ২১ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে ২৩ সেপ্টেম্বর।

তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে ২৪ ও ২৫ সেপ্টেম্বর। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ভর্তি চলবে ৫ অক্টোবর পর্যন্ত। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

ভর্তির ফল জানা যাবে একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) সাইডে প্রবেশ করে।

শিক্ষার্থীরা রোল নম্বর, বোর্ডের নাম, পাসের বছর ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিয়ে ফল দেখতে পারবেন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ভেরিফিকেশন কোডও এন্ট্রি দিতে হবে। যা নির্ধারিত ওয়েবপেজে পাওয়া যাবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।