News update
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     

একাদশে ভর্তিতে কোন কলেজে কত খরচ

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2023-09-27, 7:07pm




আবেদন, নির্বাচন, নিশ্চায়ন শেষে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম। যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে একাদশে ভর্তির বেতন-ভাতা ও খরচের বিষয়ে জানানো হয়েছে।

এতে জানানো হয়, শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ঢাকা মহানগরে পাঁচ হাজার টাকা সেশন চার্জ ও ভর্তি ফি দিতে হবে। অন্য মহানগর এলাকায় তিন হাজার, জেলায় দুই হাজার ও উপজেলায় দেড় হাজার টাকা ভর্তি ফি দিতে হবে।

এমপিওভুক্ত নয়, এমন শিক্ষাপ্রতিষ্ঠান বা আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন ফি, সেশন চার্জ ও ভর্তি ফি কত নেওয়া হবে, সেটি শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালায় উল্লেখ করা হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মহানগরে বাংলা ভার্সনে সাড়ে সাত হাজার ও ইংরেজি ভার্সনে সাড়ে আট হাজার টাকা নেওয়া যাবে।

অন্যান্য মহানগরে বাংলা ভার্সনে পাঁচ হাজার ও ইংরেজি ভার্সনে ছয় হাজার, জেলা পর্যায়ে বাংলা ভার্সনে তিন হাজার ও ইংরেজি ভার্সনে চার এবং উপজেলায় বাংলা ভার্সনে আড়াই ও ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা নেয়া যাবে বলে জানানো হয়।

‘একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২৩’ অনুসারে অক্টোবর থেকে বেতন কার্যকরে দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।