News update
  • India Reviews Bangladesh's Hasina Extradition Request     |     
  • More than 500 Rohingya vanished at sea - what happened?     |     
  • EU, G77 Back Bangladesh's Smooth LDC Graduation     |     
  • US hits Iran infrastructure in tit-for-tat strikes     |     
  • Trump to attend World Cup final on Sunday: White House     |     

‘পিএসসি-জেএসসি পরীক্ষা পুনরায় নেওয়ার কথা গুজব’

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2024-01-16, 9:06am

dhakaprokash-news-photo-1-20240116082244-9f3830273248cb13a1a30610920a430d1705374404.jpg




প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৪ সালে জেএসসি ও পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নজরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের। শিক্ষা মন্ত্রণালয় বলছে এ খবর গুজব।

বাতিল হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পুনরায় নেওয়ার সুযোগ নেই। ‘পিএসসি ও জেএসসি পরীক্ষা’ ফেরার তথ্য গুজব জানিয়ে তাই এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (১৫ জানুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক তথ্য বিবরণীতে এ অনুরোধ জানিয়েছেন।

জানা যায়, দায়িত্ব নেওয়ার পর নতুন কারিকুলামে প্রয়োজনে কিছু সংশোধনী আসতে পারে এমন আভাস দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এর পর বাতিল হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে গুজব জড়িয়ে পড়ে।

এরপরই শিক্ষা মন্ত্রণালয় তথ্য বিবরণীতে জানায়, এই তথ্যটি মিথ্যা ও বানোয়াট। একইসঙ্গে এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।