News update
  • Bangladesh, EU Push for FTA, Investment Pact Talks     |     
  • Over 1.14cr workers sent to Middle East in 22 years     |     
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     
  • Alarming trans-fat levels in food despite regulations: BFSA      |     
  • BD, EU to sign Partnership Coop Agreement (PCA) Monday     |     

এইচএসসির ফল তৈরির বিষয়ে নতুন নির্দেশনা

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2024-09-04, 8:06am

rtereryery-8f4de644419b355c35a97c2aedc20ddc1725415591.jpg




ছাত্র আন্দোলনের মুখে সরকার পতন, নতুন সরকারের শপথ ও দায়িত্ব বুঝে নেয়ার মধ্যে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা বাতিল করা হয়। এসব পরীক্ষার ফলাফল তৈরি করতে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতির জন্য তথ্য চাওয়া হয়েছে।

আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজ অধ্যক্ষদের সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

জানতে চাইলে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন ‍কুমার সরকার গণমাধ্যমকে বলেন, সাবজেক্ট ম্যাপিং করতে হলে একজন শিক্ষার্থীর আগের পরীক্ষা যেমন এসএসসি, জেএসসির ফলাফল প্রয়োজন। ম্যাপিং ফলাফল তৈরি করতে হলে আগের বিষয়ভিত্তিক ফল দেখা হয়। সময় সংবাদ