News update
  • Ebola outbreak spreading exponentially, UN responders warn     |     
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     
  • New President visits Zia, Khaleda’s graves before Bangabhaban oath     |     

কলাপাড়ায় খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

পুলিশ 2026-05-15, 12:14am

eviction-drive-begins-to-free-canal-in-kalapara-8e956b025c499bbdb02d1f38509a46e61778782441.jpg

Eviction drive begins to free canal in Kalapara



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার একমাত্র খালটি দখলের কবল থেকে উদ্ধারে এর দু'পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে কলাপাড়া ইউএনও কাউছার হামিদ ও এসিল্যান্ড ইয়াসীন সাদেক এর নেতৃত্বে  পৌরসভার এতিমখানা কালভার্ট ও রহমতপুর অংশ থেকে যৌথভাবে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। 

এর আগে গত ফেব্রুয়ারি মাসে একাধিক গণমাধ্যমে 'পৌরসভার একমাত্র খালটি দখল ও দূষণে অস্তিত্ব সংকটে',  শিরোনামে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন প্রথম দফায় খালের ময়লা আবর্জনা অপসারণ শুরু করে। এবং  আজ থেকে শুরু হয়েছে দখল হয়ে যাওয়া খালের দু'পাড়ের জমি উদ্ধার অভিযান। 

এদিকে দীর্ঘ বছর পর খালের পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় খুশি পরিবেশকর্মী সহ পৌরবাসী। তবে অনেকেরই প্রশ্ন, খালের পাড়ের জমিতে বিত্তবানদের তোলা পাকা স্থাপনা শেষ পর্যন্ত উচ্ছেদ হওয়া নিয়ে। কেননা এর আগেও তালিকায় থাকার পরও রহস্যজনক কারণে সেগুলো আর ভাঙ্গা হয়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, পৌরসভার সরকারি খাল দখলের তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনের সহায়তায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। 

কলাপাড়া ইউএনও  কাউছার হামিদ বলেন, পৌরসভার অভ্যন্তরে প্রবাহিত এ খালে চিহ্নিত ৭৮টি সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।  স্থাপনা অপসারণ শেষে সরকারি নির্দেশনা অনুযায়ী খাল খনন শুরু হবে। এজন্য একটি প্রস্তাবনা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। - গোফরান পলাশ