News update
  • New warnings about risks of AI to humanity revive the debate     |     
  • Boosting corporate part in capital market urged in Ctg meet     |     
  • Oil Prices Rise Above $107 as Mideast Supply Fears Grow      |     
  • Over 12 tonnes Indian Hilsa enters Bangladesh thru Benapole     |     
  • From the Frontline: Wishing for a "more boring" year     |     

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ইয়াবা সহ ৩ জন গ্রেফতার

পুলিশ 2026-09-14, 4:26pm

three-arrested-in-kuakata-allegedly-with-yaba-pills-b017adfe887288d896830cd2368af9841789381592.jpg

Three arrested in Kuakata allegedly with yaba pills



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় ৪৮ পিস ইয়াবা সহ ৩ জনকে গ্রেফতার করছে পুলিশ । রবিবার রাত ৯ টার দিকে মহিপুর থানা পুলিশ কুয়াকাটার আবাসিক হোটেল আপন ভূবনের ৩০২ নম্বর কক্ষ থেকে এদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হল মো. হালিম মাতুব্বর (৪৯), শফিকুল ইসলাম সরকার (৩৯), মো.সাইফুল ইসলাম হাওলাদার (২৯)।  

মহিপুর থানার এসআই মো. জহিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী হালিম মাতুব্বরের বাড়ি বরগুনায়। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে ইতোপূর্বে ৩টি মাদক মামলা রয়েছে। এছাড়া সাইফুলের বাড়ি বরগুনায় এবং শফিকুলের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার পাচপাড়া গ্রামে।

মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। - গোফরান পলাশ