News update
  • Dhaka ranks 6th in global air quality index     |     
  • UN, Partners Continue Delivering Aid to Gaza Amid Restrictions     |     
  • El Niño is surging. Months of extreme heat could follow     |     
  • Himalayan Floods Not Just a Water Event, But a Debris Event     |     
  • ICT chief prosecutor warns of attempts to sabotage tribunal      |     

পটুয়াখালীতে যুবদলের শোডাউনে পুলিশের লাঠিচার্জ

পুলিশ 2023-01-31, 10:47pm

police-lathi-charge-juba-dal-showdown-in-patuakhali-674838cdfc02e8d56abebdbf7e12cb3f1675183673.jpeg

Police lathi charge Juba Dal showdown in Patuakhali



পটুয়াখালী: পটুয়াখালীতে জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে শোডাউন দিয়ে পটুয়াখালী শহরের চৌরাস্তায় এসে পৌছালে পুলিশের বাধাঁর সম্মুখীন হয়।

সূত্র জানায়, ১০ ডিসেম্বর বিএনপি'র গণসমাবেশে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে নেতা কর্মীরা গ্রেফতার হয়। তাদের সাথে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন ও পৌর যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিনও গ্রেফতার হয়। গতকাল তারা হাইকোর্ট থেকে জামিন পেয়ে আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আসার সময় যুবদলের নেতা কর্মীরা শোডাউন দিয়ে শহরে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় যুবদল সভাপতি সেখানে দাড়িয়ে বক্তৃতা শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। - গোফরান পলাশ