News update
  • ‘Songs of Fired Earth’ Inaugurated at Alliance Francaise     |     
  • Staff shortage cripples healthcare at Sunamganj Sadar Hospital     |     
  • Moderate air quality recorded in Dhaka on Monday morning     |     
  • PM urges vigilance against creating confusion in potics     |     
  • Japanese sweet potato brings new hope to Brahmanbaria farmers     |     

কলাপাড়ার গ্রাম থেকে দুই পতিতা ও খদ্দের সহ আটক-৪

পুলিশ 2026-03-08, 11:14pm

arrest-ca18c053a56624cb6d6ad2fbf8b453b61772990081.jpg

Arrest



কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ার গ্রাম থেকে দুই পতিতা ও খদ্দের  সহ চারজনকে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সোহাগ (৪৫), আবু হানিফ (৪২), মোসা. তানিয়া (২৬) ও মাহিনুর (৩৫)। জরুরী পরিসেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে শনিবার (৭ মার্চ) গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের মহুরি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃত সোহাগের বাড়ি চাঁদপুর, তানিয়া মির্জাগঞ্জ, আবু হানিফ ও মাহিনুর'র বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায় বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত সোহাগ উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের মুহুরি বাড়িতে ঘড় জামাই হিসেবে দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছে। দেশের বিভিন্ন উপজেলা থেকে নারীদের এনে লোক চক্ষুর আড়ালে দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনা করছে। ঘটনার দিন রাতে অজ্ঞাত পরিচয়কারী থেকে ৯৯৯ এ কল পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। প্রকাশ্যে বেশ্যা বৃত্তির উদ্দেশ্যে আপত্তিকর অঙ্গভঙ্গি ও অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় পুলিশ তাদের আটক করেন। এসময় আটকৃতদের ঘটনাস্থলে আসার কারন জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারেনি।

কলাপাড়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে  মামলা করেছেন বলেও তিনি জানান। - গোফরান পলাশ