News update
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     
  • Masud Khan Appointed New BSEC Chairman in Shake-up     |     
  • Verdict in Ramisa rape-murder case on June 7      |     

বিশ্বে বাংলাদেশি আশ্রয়প্রার্থী বেড়েছে ৮৮ শতাংশ

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2023-06-16, 6:39am

resize-350x230x0x0-image-227678-1686811600-4a1169ba5e937caeb54ff061692859601686875995.jpg




বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি আশ্রয়প্রার্থীর সংখ্যা ৮৮ শতাংশ বেড়েছে। ২০২২ সালে এ সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৯০০ জনে। তাদের নতুন আবেদনকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের ২০২২ সালের ‘গ্লোবাল ট্রেন্ডস ফোর্স ডিসপ্লেসমেন্ট ইন-২০২২’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, শুধু ২০২০ সালেই ৫ লাখ ৫৬ হাজার ৮৮৮ জন বাংলাদেশি বিভিন্ন বিভাগে নিবন্ধন করেছেন। শরণার্থী, আশ্রয়প্রার্থী, উদ্ধার হওয়ারসহ জাতিসংঘ শরণার্থী সংস্থার বিভিন্ন ভাগে বাংলাদেশিরা আশ্রয় প্রার্থনা করছেন। বর্তমানে এ বিশাল সংখ্যক বাংলাদেশি ইউএনএইচসিআরের তত্ত্বাবধানে রয়েছেন। ২০২১ সালে বিশ্বে শরণার্থী হিসেবে ২২ হাজার ৬৭২ জন এবং আশ্রয় প্রার্থনা করেছেন ৬৫ হাজার ৪৯৫ জন বাংলাদেশি।

ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২০ সালে ১৮ হাজার ৯৫৯ জন বাংলাদেশি নিজেদের শরণার্থী দাবি করে জাতিসংঘের কাছে আবেদন করেছেন। আর ৬৪ হাজার ৬২৪ জন নিজেদের আশ্রয়প্রার্থী হিসেবে ইউএনএইচসিআরের কাছে নিবন্ধিত হয়েছেন। ৩৪ জন বাংলাদেশি শরণার্থীর মতো পরিস্থিতিতে এবং ৪ লাখ ৭৩ হাজার ২৭১ জন অন্যান্য বিভাগে জাতিসংঘের শরণার্থী সংস্থার কাছে নিবন্ধিত হয়েছেন।

এ বিষয়ে ইউএনএইচসিআরের কর্মকর্তারা জানান, আগের বছরগুলোর তথ্যের সঙ্গে এ বছরের তথ্যের তারতম্য দেখে অনেকেই বিভ্রান্ত হতে পারেন। ২০২২ সালে যেসব বাংলাদেশি আশ্রয় প্রার্থনা করেছেন তাদের আবেদন একবারে নতুন। একই বছর শরণার্থী, নতুন আবেদনকারী, উদ্ধার হওয়া আশ্রয়প্রার্থীসহ বিভিন্ন বিভাগে আশ্রয়প্রার্থীর সংখ্যা ৫১ হাজার ৯৪৯ জন। সেখান থেকে হিসাব করে বলা হয়েছে-নতুন আবেদনকারী ৮৮ শতাংশ বেড়েছে। এ বিশালসংখ্যক বাংলাদেশি বর্তমানে ইউএনএইচসিআরের তত্ত্বাবধানে রয়েছেন।

এর আগে, ২০২১ সালে ৬৫ হাজার ৪৯৫ জন এবং ২০২০ সালে ৬৪ হাজার ৬২৪ জন আশ্রয়প্রার্থী হিসাবে ইউএনএইচসিআরের কাছে নিবন্ধিত হন। ২০১৯ সালে ইউএনএইচসিআরের কাছে বাংলাদেশি আশ্রয়প্রার্থী ছিলেন ৫৭ হাজার ৯৩৩ জন। ২০১৮ সালে ৭৯ হাজার ৯০০ জন, ২০১৭ সালে ৮৫ হাজার ৩৬ জন। তথ্য সূত্র আরটিভি নিউজ।