News update
  • Bangladesh wants to “reset” ties with India: Humaiun Kobir     |     
  • Married at 13, pregnant and starving: Child brides of Yemen     |     
  • Old global order must change as power shifts to emerging economies     |     
  • Two-day ‘Nazrul Dance Festival 2026’ underway at BSA     |     
  • MPO-listed teachers’ eligibility for local polls rests with EC: Shahe Alam     |     

বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা সহসা চালু করছে না ভারত

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-10-20, 7:32pm




বাংলাদেশিদের জন্য খুব শিগগির ভারতের পর্যটক ভিসা চালু হচ্ছে না। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা আজ রোববার (২০ অক্টোবর)  এমনই ইঙ্গিত দিয়েছেন। পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন ইঙ্গিত দেন তিনি।

ভারতের পর্যটক ভিসা পুনরায় চালুর বিষয়ে করা এক প্রশ্নের জবাবে প্রণয় ভার্মা বলেন, এখন যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেওয়া হচ্ছে। কারণ, আমাদের লোকবল কম। আমাদের কার্যক্রম স্বাভাবিক হলে এটি (পর্যটক ভিসা) শুরু করা সম্ভব হবে। তবে, এখন যাদের জরুরি দরকার তাদের মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। এ ছাড়া ভারতে গিয়ে তৃতীয় কোনো দেশের ভিসার আবেদন যারা করছেন, তাদের আমরা অগ্রাধিকার দিচ্ছি।

হাইকমিশনার বলেন, আমরা চাই না, এ ধরনের ভ্রমণে কেউ কষ্ট পাক। সেজন্য সর্বোচ্চ যতটুকু সম্ভব জরুরি প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে।