News update
  • Israel Strikes Tehran with US Support Amid Nuclear Tensions     |     
  • India Sees 9% Drop in Foreign Tourists as Bangladesh Visits Plunge     |     
  • Dhaka Urges Restraint in Pakistan-Afghan War     |     
  • Guterres Urges Action on Safe Migration Pact     |     
  • OpenAI Raises $110B in Amazon-Led Funding     |     

অবৈধ অভিবাসনে সহায়তাকারীদের সতর্কবার্তা ঢাকার মার্কিন দূতাবাসের

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-04-21, 11:25am

wqewqewqe-8bdcd61fb289c786f59c9106eafdee241745213117.jpg




ভিসা জালিয়াতিতে অংশ নেওয়া বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নেওয়া এবং তাদের সেখানে আশ্রয়দাতা‌দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে বলে হুঁশিয়ার করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

সোমবার (২১ এপ্রিল) ঢাকার মা‌র্কিন দূতাবাস তাদের ফেসবু‌ক পেজে এক পো‌স্টে ট্রাম্প প্রশাসনের এ সতর্কবার্তা প্রকাশ করেছে। 

বার্তায় বলা হয়েছে, বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করবে মার্কিন সরকার। যারা ভিসা জালিয়াতিতে জড়িত, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না। 

যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনে ও আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।

ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর গত ফেব্রুয়ারি থেকেই অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ৩০ জন পুরুষ ও একজন নারী। আরটিভি