News update
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     
  • El Niño Tests Global Readiness for a Changing Climate     |     
  • Dhaka's air quality recorded moderate on Wednesday morning      |     
  • Dhaka, Riyadh ties continue to develop across numerous fields: Envoy     |     
  • Tarique, Erdogan discuss expanding Bangladesh-Türkiye trade ties     |     

মালয়েশিয়ায় প্রবাসী শিক্ষক-শিক্ষার্থীদের সাথে হাইকমিশনারের সাক্ষাৎ

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-10-19, 8:39am

rerewrewrw-979f7eb2db2cdd538ec12f96a274c2391760841598.jpg




আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) এবং বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে প্রবাসী বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। 

সভায় হাইকমিশনার প্রবাসী শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। একইসাথে তিনি প্রবাসীদের মধ্যে ভোটার রেজিস্ট্রেশন বিষয়ে সচেতনতামূলক তথ্য প্রদান করেন এবং জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

মতবিনিময় সভার উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউএম-এর মূখ্য পরিচালক প্রফেসর ড. আমীর আকরামিন সাফি এবং ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।

প্রফেসর ড. আমীর আকরামিন সাফি তাঁর বক্তৃতায় বাংলাদেশী শিক্ষার্থীদের প্রতি গভীর প্রশংসা ব্যক্ত করেন। তিনি শিক্ষা উন্নয়ন এবং গবেষণার ক্ষেত্রে বাংলাদেশ হাইকমিশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী তাঁর বক্তব্যে বিপুল সংখ্যক বাংলাদেশী শিক্ষক ও শিক্ষার্থীকে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ায় আইআইইউএম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের সাথে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য আহ্বান জানান।

হাইকমিশনার আরও বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশের সফলতার সাথে প্রতিনিধিত্ব করার জন্য তিনি আইআইইউএম এর শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি সকলকে বাংলাদেশের 'গুডউইল অ্যাম্বাসেডর' হিসেবে অভিহিত করে মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধিতে কাজ করার জন্য বিশেষভাবে আহ্বান জানান।

এছাড়াও আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ায় তিনি সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন। সভা শেষে হাইকমিশনার শিক্ষার্থীদের হাইকমিশনের বিভিন্ন সেবা এবং ভোটদান সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মতবিনিময় সভায় ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়াতে অধ্যয়নরত প্রবাসী শিক্ষার্থী, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সময়