News update
  • Kuakata's 'Mini Switzerland', 'Lal Kakrar Char' captivating tourists     |     
  • Democratization of economy Govt’s core objective: Amir Khasru     |     
  • OIC Condemns Terrorist Attack in Bannu District of Pakistan     |     
  • Pakistan, India, both celebrate victory a year after war     |     
  • Iran sends response to US peace proposal via Pakistan     |     

খালেদা জিয়ার স্মরণে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে শোক বই খোলা হয়েছে

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রবাস 2026-01-02, 6:56pm

324234324-7dd62f6448254241c9e1dda7a4aa91851767358604.jpg




তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে একটি শোক বই খোলা হয়। 

ঢাকায় শুক্রবার (২ জানুয়ারি) এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।

জাপানে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরা শোক বইতে স্বাক্ষর করেন। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত শোক বই খোলা রাখা হবে।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) পর্যন্ত তিন দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে ওই তিন দিন টোকিওতে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।