News update
  • PM to Launch Canal Dredging in 54 Districts Today     |     
  • Trump expects China to help secure Strait of Hormuz     |     
  • One Battle After Another wins best picture at Oscars     |     
  • Trump says Iran eager for talks despite denial from Tehran     |     
  • Dhaka air ranks worst in pollution globally Monday morning     |     

বাংলাদেশিদের ভিজিট ভিসা নিয়ে নতুন বার্তা যুক্তরাষ্ট্রের

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-03-02, 1:31pm

a3fdd13c19001be6fd003e49b98dd6836df18984cf5f5caf-8d81d550f641cc914c113d4b0a1dd3eb1772436666.jpg




বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেয়া স্থগিত করলেও ভিজিট ভিসার ক্ষেত্রে কোনো সমস্যা নেই বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

সোমবার (২ মার্চ) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এ বার্তা দেয়া হয়।

এতে বলা হয়, ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকরভাবে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেয়া স্থগিত করেছে। যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা নেন, তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য।

পোস্টে আরও বলা হয়, এই স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য প্রযোজ্য নয়। প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। পররাষ্ট্র দফতর ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রম চালিয়ে যাবে।