News update
  • 3 Red Cards Mar Mexico vs South Africa World Cup Opener     |     
  • Hwang In-beom inspires South Korea's 2-1 victory over Czech Republic     |     
  • TIN mandatory for opening bank Ac; excise duty ceiling Tk 4 lakh     |     
  • Tk 9.38 lakh crore budget with Tk 2.43 cr deficit placed     |     
  • Govt Rolls Out Three-Tier Plan for Economic Transformation      |     

দাপট দেখিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করল মেক্সিকো

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-12, 9:19am

tryetyertert-de230136d282f1f4d504c49d7419d5231781234356.jpg




বিশ্বকাপের প্রথম ম্যাচে দাপুটে জয় পেল স্বাগতিক মেক্সিকো। নিজেদের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে কোনো পাত্তাই দল না দলটি। ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে আফ্রিকার দলটিকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো।

ম্যাচের শুরু থেকেই দাপট ছিল মেক্সিকোর। আক্রমণে চেপে ধরে নবম মিনিটে প্রথম গোল আদায় করে তারা। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল জিমিনেজ। ম্যাচের বাকিটা সময় আরও কিছু সুযোগ কাজে লাগালে ব্যবধান আরও বাড়তে পারতো। 

অন্যদিকে, প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয়ার মতো কোনো আক্রমণই করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বল দখল, আক্রমণ থেকে শুরু করে সবকিছুতেই পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল মেক্সিকোর। তবে ম্যাচের সবচেয়ে বড় হাইলাইট ছিল ৩ লাল কার্ড। দুই দল মিলিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই লাল কার্ড দেখেছেন ৩ জন।  

পরিসংখ্যানের দিক থেকে, পুরো ম্যাচের ৬১ শতাংশ বল দখলে ছিল মেক্সিকোর, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পায়ে ছিল ৩৯ শতাংশ। গোলে শট এবং অন টার্গেট শট সবকিছুতেই যোজন যোজন এগিয়ে মেক্সিকো। মেক্সিকো শট নিয়েছে ১৫টি, দক্ষিণ আফ্রিকা ৪টি। লক্ষ্য বরাবর  মেক্সিকোর শট ছিল ৫টি, আফ্রিকার ৩টি।  

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় মেক্সিকো। তবে সেই সুযোগ হাতছাড়া করেন রাউল জিমিনেজ। তার বা পায়ের জোড়ালো শট ঠেকিয়ে দেন আফ্রিকান গোলকিপার রোনেন উইলিয়ামস। নবম মিনিটে অবশ্য সেই আক্ষেপ ঘুচিয়ে প্রথম গোল এনে দেন হুলিয়ান।

১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পান হুলিয়ান। তবে এবার শট গোলে রাখতে পারেননি, বারের সামান্য উপর দিয়ে বল চলে যায়।

প্রথমার্ধের শেষদিকে আরও কিছু সুযোগ হাতছাড়া করে মেক্সিকো। তাতে ব্যবধান আর বাড়ানো হয়নি স্বাগতিকদের। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা। 

 পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর ম্যাচের ৫০ মিনিটে আরও বড় ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর ব্রায়ান গুতিয়েরেজকে ২০২৬ বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখেন স্ফেফেলো সিথোলে।

১০ জনের দলে পরিণত হওয়ার পর ম্যাচ থেকে আরও ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা।

৬৬তম মিনিটে মাঠে নামেন গিলবার্তো মোরা। তিনি বিশ্বকাপ ইতিহাসে মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন। তরুণ এই খেলোয়াড় ভাগ্য সঙ্গে করে মাঠে নিয়ে আসেন! ৬৭তম মিনিটেই আবার গোল পায় তার দল। এবার রাউল হিমিনেজ গোল করলে ব্যবধান দ্বিগুণ হয় মেক্সিকোর।

৮৪ মিনিটে আরেকটি লাল কার্ড দেখে দক্ষিণ আফ্রিকা। এবার আক্রমণ করতে গিয়ে মেক্সিকোর খেলোয়াড়কে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন মিডফিল্ডার থেম্বা জুয়ানে। যোগ করা সময়ে লাল কার্ড দেখেন মেক্সিকোর সিজার মন্তেস।