News update
  • 10 Die of Dengue in Bangladesh, 1,943 Hospitalised     |     
  • 28 Killed as School Roof Collapses in Northwest Pakistan     |     
  • Bangladesh Targets 8.5-Fold Rise in Cotton Output by 2050     |     
  • India Jails Two 'Cockroach' Movement Leaders for Five Days     |     
  • Iran Says Cargo Ship Sank After Hitting Mine in Hormuz     |     

মেসির সামনে তিন বিশ্বরেকর্ড

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-21, 12:24pm

messi-1463ccd2104eeb36769180b8a0c86bb61782023088.jpg




বিশ্বকাপের শুরুটা স্বপ্নের মতোই করেছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে জয়ের পথ দেখানোর পাশাপাশি নিজের নামের পাশে যোগ করেছেন নতুন কয়েকটি কীর্তি। তবে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই আরও তিনটি বড় রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ককে।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এখন যৌথভাবে মেসি ও জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দখলে। আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করার পর মেসির বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল পেলেই ১৭ গোল নিয়ে এককভাবে শীর্ষে উঠে যাবেন আর্জেন্টাইন মহাতারকা।

শুধু গোল নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও ভাঙার সুযোগ রয়েছে মেসির সামনে। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল তার বিশ্বকাপ ক্যারিয়ারের ১৬তম জয়। এই সংখ্যায়ও তিনি ছুঁয়ে ফেলেছেন ক্লোসাকে। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতলেই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ জেতা ফুটবলার হয়ে যাবেন মেসি।

আরেকটি রেকর্ড জড়িয়ে আছে তার বিখ্যাত দূরপাল্লার শটের সঙ্গে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের প্রথম গোলটি এসেছিল পেনাল্টি বক্সের বাইরে থেকে। এর ফলে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে করা তার গোলসংখ্যা দাঁড়িয়েছে পাঁচটিতে।

এতদিন এই কীর্তিতে এককভাবে শীর্ষে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনো। ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে বক্সের বাইরে থেকে পাঁচ গোল করেছিলেন তিনি। এখন সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে দূরপাল্লার শটে আরেকটি গোল করতে পারলেই নতুন ইতিহাস গড়বেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপে রেকর্ড ভাঙা যেন মেসির নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে তাই ফুটবলপ্রেমীদের চোখ থাকবে শুধু আর্জেন্টিনার জয়েই নয়, মেসির সামনে অপেক্ষা করা নতুন ইতিহাসগুলোর দিকেও।