News update
  • 10 Die of Dengue in Bangladesh, 1,943 Hospitalised     |     
  • 28 Killed as School Roof Collapses in Northwest Pakistan     |     
  • Bangladesh Targets 8.5-Fold Rise in Cotton Output by 2050     |     
  • India Jails Two 'Cockroach' Movement Leaders for Five Days     |     
  • Iran Says Cargo Ship Sank After Hitting Mine in Hormuz     |     

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে যে পরিবর্তন আসতে পারে

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-21, 6:07pm

69ac42317fba6517f2ea2c3be164c72bde4197527dc719a7-c606f55b5cc89192a22dcaf3622eccc01782043679.jpg




গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচের আগে আর্জেন্টিনার আর মাত্র একটি অনুশীলন সেশন বাকি। কানসাসে আর্জেন্টিনা জাতীয় দলের ক্যাম্প রুদ্ধদ্বার এই অনুশীলনে প্রবেশাধিকার ছিল সংরক্ষিত।

আগামী মঙ্গলবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১ টায় ডালাসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের ঠিক আগে আগে কোচ লিওনেল স্ক্যালোনি তার শুরুর একাদশ চূড়ান্ত করবেন। এদিন অনুশীলনে সবচেয়ে বেশি নজর ছিল গনসালো মন্তিয়েলের ফিটনেসের দিকে। এই ফুলব্যাক সতীর্থদের সঙ্গে পুরো অনুশীলন করেছেন এবং অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তার বেঞ্চে থাকার সম্ভাবনা রয়েছে। আগের কয়েক দিন জনসম্মুখে অনুশীলন করলেও এদিনের অনুশীলনটি ছিল সম্পূর্ণ রুদ্ধদ্বার। ।

চোট থেকে মন্তিয়েল অনেকটাই সেরে উঠলেও ডান প্রান্তে নাহুয়েল মলিনার খেলার সম্ভাবনাই বেশি। তবে স্কালোনির সামনে এখনও দুটি বড় প্রশ্ন রয়েছে, বিশেষ করে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে খেলা একাদশ নিয়ে। থিয়াগো আলমাদার জায়গায় এই ম্যাচে খেলতে পারেন নিকোলাস গঞ্জালেস,  যিনি বেশি গতিময় এবং প্রতিপক্ষের হাই প্রেসিংয়ের ফলে তৈরি হওয়া ফাঁকা জায়গা কাজে লাগাতে সক্ষম। আরেকটি সম্ভাব্য পরিবর্তন হতে পারে আক্রমণের কেন্দ্রে, যেখানে লাউতার মার্টিনেজের জায়গায় আসতে পারেন হুলিয়ান আলভারেজ।

রিভার প্লেটের সাবেক ডিফেন্ডার মন্তিয়েল পুরো অনুশীলনজুড়ে বুট পরে মাঠে ছিলেন। শনিবার (২০ জুন) যেখানে তিনি প্রথম অংশে দলের সঙ্গে অনুশীলন করে পরে আলাদা কাজ করেছিলেন, পরদিন তিনি পুরো সেশনেই অংশ নেন। চোট গুরুতর না হওয়ায় তিনি বেঞ্চে থাকবেন এবং প্রয়োজনে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠেও নামতে পারেন। শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথম একাদশে খেলার জন্যই প্রস্তুত থাকবেন তিনি।

দলের বাকি অংশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আলজেরিয়াকে ৩-০ গোলে হারানো ম্যাচের একাদশই প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গোলপোস্টে বরাবরের মতোই এমিলিয়ানো মার্টিনেজই থাকবেন। রক্ষণে থাকবেন ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ এবং ফাকুন্দো মেদিনা। মাঝমাঠে নিশ্চিতভাবেই দেখা যেতে পারে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে। আর গত ম্যাচে হ্যাটট্রিক করা লিওনেল মেসিও শুরু থেকেই খেলবেন। নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক।  

এদিকে, রোববারের এই অনুশীলনের মতো অগ্রগতি ধরে রাখতে পারলে লিয়ান্দ্রো পারেদেস এবং নিকোলাস তালিয়াফিকো এবং চলমান বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পেতে পারেন।