News update
  • Bangladesh Has 1.584m Tonnes of Fertiliser in Surplus      |     
  • July Uprising crimes: Obaidul Quader, six others get death penalty     |     
  • School relocation row halts Gaibandha char children’s learning     |     
  • REHAB president's post declared vacant over loan default     |     
  • China criticises idea it is in 'malicious competition' over AI     |     

ভুটান ম্যাচ দিয়ে মিশন শুরু বাংলাদেশের, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-09-15, 3:28pm

img_20260915_152836-ce3fc3e006339d0d2e5a54beb5bb9aaf1789464533.jpg




অবশেষে অপেক্ষার অবসান। ঘরের মাঠে বসতে যাওয়া ‘সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। একই দিনে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে স্বাগতিক বাংলাদেশ।

প্রকাশিত সূচিতে দেখা গেছে, গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাতে। ৫ নভেম্বর রাত ৮টায় ভুটানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ১১ নভেম্বর একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

গ্রুপ পর্বের পূর্ণাঙ্গ সূচি অনুযায়ী, ৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় ভারত-পাকিস্তান ম্যাচের পর রাত ৮টায় ভুটান-বাংলাদেশ ম্যাচ অনুষ্ঠিত হবে।

৮ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তান। একই দিন রাত ৮টায় খেলবে শ্রীলঙ্কা ও ভুটান।

১১ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় ভারত ও মালদ্বীপের ম্যাচের পর রাত ৮টায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ অনুষ্ঠিত হবে।

গ্রুপ পর্ব শেষে ১৪ নভেম্বর মাঠে গড়াবে দুটি সেমিফাইনাল। প্রথম সেমিফাইনাল বিকেল ৩টায় এবং দ্বিতীয় সেমিফাইনাল রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এরপর ১৭ নভেম্বর রাত ৮টায় হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।

তবে এই সূচি এখনো চূড়ান্ত নয়। নেপালের অংশগ্রহণ নিশ্চিত হলে সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে সাফ। সে ক্ষেত্রে টুর্নামেন্ট শুরুর তারিখও এক দিন এগিয়ে ৪ নভেম্বর হতে পারে। নেপালের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পর সংশোধিত ও চূড়ান্ত ফিকশ্চার প্রকাশ করা হবে।

ঘরের মাঠে এবারের সাফে তাই বাংলাদেশের সামনে থাকছে নিজেদের দর্শকদের সামনে ভালো কিছু করার বড় সুযোগ। ভুটান ম্যাচ দিয়েই শুরু হবে সেই শিরোপা-যাত্রা।