News update
  • Trump says no longer sending Witkoff and Kushner to Pak for Iran talks     |     
  • Iran FM Leaves Pakistan Before US Delegation Arrives     |     
  • BIP calls for shift to public transport to ensure energy security     |     
  • Commercial flights resume at Tehran airport after two months     |     
  • 11 more children die of measles, similar symptoms in 24 hrs: DGHS     |     

শেফিল্ড ইউনাইটেডে অনুশীলন করতে দেখা গেল রোনাল্ডোকে

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-07-19, 7:48am




ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের ভবিষ্যৎ নিয়ে টানা হেচড়ার মধ্যে থাকা পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দেখা গেল শেফিল্ড ইউনাইটেডে অনুশীলন করতে। 

ডেইলি মেইলের রিপোর্টে বলা হয় তাকে এভাবে অনুশীলন করতে দেখে হতবাক হয়ে যায় ব্লেডরা। 

চ্যাম্পিয়ন্স লিগে খেলতে মরিয়া ৩৭ বছর বয়সী রোনাল্ডো এই গ্রীষ্মেই রেড ডেভিলসদের ছেড়ে যেতে চায় বলে গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে। এ জন্যই পারিবারিক কারণ দেখিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নতুন কোচ এরিক টেন হগের অধীনে মৌসুম পূর্ব সফরে যোগ দেননি পাঁচ বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী এই ফুটবল তারকা। 

গত গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়া রোনাল্ডো ওল্ড ট্রাফোর্ড ছাড়তে চাওয়ার কারণ রাল্ফ রাংনিকের অধীনে ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করতে না পারা। রোনাল্ডো ইউনাইটেডকে অনুরোধ করেছেন মোটামুটি প্রস্তাব পেলেই যেন তাকে ছেড়ে দেয়া হয়।

গত সপ্তাহে ইউনাইটেডের নতুন কোচ টেন হগ বলেছেন,‘ ব্যক্তিগত কারণে তিনি  (রোনাল্ডো) আমাদের সঙ্গে নেই। আমি তাকে নিয়ে কাজ করার অপেক্ষায় আছি। আমাদের পরিকল্পনায় ক্রিস্টিয়ানো রয়েছেন এবং আমরা একসঙ্গে এই মৌসুমে সফলতা পেতে চাই।’ তথ্য সূত্র বাসস।