News update
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     

অসাধারণ পারফরম্যান্সে রিয়ালকে কাঁদিয়ে ফাইনালে সিটি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2023-05-18, 7:59am




অসাধারণ পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। ফলে রিয়ালের এবার প্রত্যাবর্তনের গল্প লেখা হলো না।

ইতিহাদ স্টেডিয়ামে বুধবার দিবাগত রাতে প্রতিযোগিতার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৪-০ গোলের জয় তুলে নেয় ম্যানচেস্টার সিটি। সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম লেগের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। ফলে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে পা রাখল পেপ গার্দিওলার দল।

এ নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল সিটি। গতবার সেমিফাইনালে উঠলেও রিয়ালের কাছে হেরে ফাইনালে উঠতে পারেনি দলটি।

প্রথম লেগ সিটি ৪-৩ গোলে জিতলেও দ্বিতীয় লেগ রিয়াল জিতে নিয়েছিল ৩-১ গোলে। এর আগের মৌসুমে ফাইনালে উঠলেও চেলসির কাছে হেরেছিল সিটি। তথ্য সূত্র আরটিভি নিউজ।