News update
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     

২০৩০ বিশ্বকাপেও আনচেলত্তিকে চায় ব্রাজিল

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-12-13, 9:28am

erertwerw-31d91cb11a56e522a3b366c63bd911411765596491.jpg




আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে অনেক নাটকীয়তার পর কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিয়েছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে এই ইতালিয়ান কোচকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এগোতে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। 

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তিকে জাতীয় দলের দায়িত্বে রাখার কথা ভাবছে সিবিএফ। আর ২০২৬ বিশ্বকাপের আগেই সেই চুক্তি সারতে চায় বিশ্বচ্যাম্পিয়নরা।

গত মে মাসে ইউরোপের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল দলের কোচ হিসেবে দায়িত্ব নেন আনচেলত্তি। বর্তমানে তার চুক্তি রয়েছে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। 

তবে স্পেনের ক্রীড়া দৈনিক এএস জানিয়েছে, খুব শিগগিরই তার সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে সিবিএফ, যার মেয়াদ বাড়িয়ে নেওয়া হবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত।

ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছেন ৬৬ বছর বয়সী এই কোচ। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হলো নেইমারকে জাতীয় দলে না ফেরানো। 

সাবেক পিএসজি তারকা ব্রাজিলের ফুটবলে বড় প্রভাবশালী হলেও, পুরোপুরি ফিট না হলে তাকে দলে রাখা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আনচেলত্তি।

রিয়াল মাদ্রিদ, এসি মিলান, জুভেন্টাস, পিএসজি ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবকে কোচিং করানো আনচেলত্তির বিশাল অভিজ্ঞতা রয়েছে। তার অধীনে এখনও ব্রাজিল তাদের সেরা রূপে না ফিরলেও, মাঠের খেলায় ইতিবাচক পরিবর্তনের আভাস মিলছে।