News update
  • Tarique Warns of Fresh Conspiracies, Vows to Defend Sovereignty     |     
  • National Revolution and Solidarity Day Today     |     
  • Tarique Rahman Pays Tribute at Zia, Khaleda’s Graves     |     
  • Dhaka’s air quality 4th worst in the world this morning     |     
  • US Launches Fresh Strikes on Iran Amid Peace Efforts     |     

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ৪ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন

বন্যপ্রানী 2022-12-04, 10:37pm

Dead Dolphin that come floating to the Kuakata Beach



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৪ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতি ডলফিন। এটির প্রস্থ দেড় ফুট। রবিবার দুপুরে সৈকতের লেম্বুর চর সংলগ্ন সমুদ্র মোহনায় ডলফিনটি ভেসে আসে। পরে স্থানীয়রা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে এটিকে অপসারনের উদ্দোগ নেয়।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ঠিক কিভাবে ডলফিনটির মৃত্যু হয়েছে, এটি নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তবে এটির লেজ এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মো: আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছ। এটি মাটি চাপা দেয়ার প্রক্রিয়া চলছে। - গোফরান পলাশ