News update
  • Trump claims Iran won’t close Hormuz strait again     |     
  • Trump says Israel ‘prohibited’ from bombing Lebanon     |     
  • Iran, US say Strait of Hormuz is fully open to commercial vessels     |     
  • WHO, UNICEF Urge Bangladesh to Keep E-Cigarette Ban     |     
  • Nearly 900 Rohingya Dead or Missing in Sea Crossings     |     

বিপিসির সাত কর্মকর্তার বদলি ও পদায়ন

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2026-04-17, 8:57am

reterterytry-64c9402ce3435f4027c333902222d0a81776394659.jpg




বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

আদেশ অনুযায়ী, এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়াকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।

যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌ. মো. আমীর মাসুদকে এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) করা হয়েছে।

বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) আবুল কালাম আজাদকে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশনস) মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে বদলি করে বিপিসির অর্থবিভাগের মহাব্যবস্থাপক এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী মাসুম হিমেলকে বণ্টন ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক করা হয়েছে।

এছাড়া, বিপিসি চেয়ারম্যানের দপ্তরের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইনকে বাণিজ্য ও অপারেশনস বিভাগের মহাব্যস্থাপক এবং অর্থ বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. জাহাঙ্গীর কবিরকে নিরীক্ষা বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।